স্যামুয়েল শৌলকে অভিষিক্ত করে
1. শমূয়েল তার তেলের বোতল শৌলের মাথায় ঢেলে দিল
2. আমার কাছ থেকে চলে যাবার পর তুমি রাচেলের সমাধির কাছে বিন্যামীন সীমানার সেল্সহতে দুটি লোকের সাক্ষাত্ পাবে
3. শমূয়েল বলল, “তারপর যেতে যেতে তাবোরের কাছে একটা বড় ওক গাছ দেখতে পাবে
4. এই তিনজন লোক তোমায় অভিবাদন করবে
5. তারপর তুমি যাবে গিবিয়াথ এলোহিম
6. তারপর প্রভুর আত্মা তোমার ওপর সবলে ভর করবেন
7. যখন এইসব চিহ্নগুলি পরিপূর্ণ হবে, তখন তুমি যা চাইবে তাই করতে পারবে
8. “এবার আমার আগে গিল্গলে যাও
9. শমূযেলের কাছ থেকে বিদায নিয়ে যে মূহুর্তে শৌল ঘাড় ফেরালেন, ঈশ্বর শৌলের হৃদয়ের সম্পূর্ণ পরিবর্তন ঘটালেন
10. শৌল আর তার ভৃত্য গিবিয়াথ এলোহিমে চলে গেল
11. যারা শৌলকে আগেই জানত, তারা এখন শৌলকে অন্য ভাববাদীদের সঙ্গে ভাববাণী করতে দেখল
12. একটি লোক যে গিবিয়াথ এলোহিমে থাকত, সে বলল, “ওদের পিতা কে?” সেই থেকে এই কথাটা একটা প্রসিদ্ধ প্রবাদে পরিণত হয়েছে: “শৌলও কি ভাববাদীদের মধ্যে একজন?”
13. ভাববাণী করবার পর, সে তার বাড়ির কাছে উপাসনার জায়গায় পৌঁছল
14. শৌলের কাকা শৌলকে ও তার ভৃত্যকে জিজ্ঞাসা করল, “তোমরা কোথায় ছিলে?”শৌল বলল, “আমরা গাধা খুঁজতে গিয়েছিলাম, কিন্তু গাধা খুঁজে না পেয়ে আমরা শমূযেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম
15. শৌলের কাকা বলল, “শমূয়েল তোমায় কি বলল দয়া করে বল
16. শৌল বলল, “শমূয়েল বলছে গাধাগুলো পাওয়া গেছে
শৌল রাজা ঘোষণা করলেন
17. শমূয়েল ইস্রাযেলবাসীদের মিস্পায প্রভুর সঙ্গে মিলিত হবার জন্যে বলল
18. সে বলল, “ইস্রায়েলীয়দের ঈশ্বর, আমাদের প্রভু বলেন, ‘আমি ইস্রায়েলীয়দের মিশর থেকে বের করে এনেছি
19. কিন্তু আজ তোমরা সেই ঈশ্বরকে পরিত্যাগ করেছ
20. শমূয়েল ইস্রাযেলবাসীদের সমস্ত পরিবারগোষ্ঠীকে তার কাছে ডাকল
21. সেই পরিবারগোষ্ঠীর প্রত্যেক পরিবারকে শমূয়েল তার সামনে দিয়ে হেঁটে যেতে বলল
22. তখন তারা প্রভুকে জিজ্ঞাসা করল, “শৌল কি এখানে এসেছে?”প্রভু বললেন, “শৌল জিনিসপত্রের পেছনেই লুকিয়ে রযেছে
23. লোকরা ছুটে গিয়ে সেখান থেকে শৌলকে বের করে আনলে শৌল সকলের মাঝখানে দাঁড়াল
24. শমূয়েল সকলকে বলল, “এর দিকে তাকিযে দেখ
25. শমূয়েল তাদের সমস্ত রাজকীয নিয়ম ও বিধিগুলি বুঝিযে দিল
26. শৌলও গিবিয়ায় তার বাড়ি চলে গেল
27. কিন্তু কিছু অশান্তি সৃষ্টিকারী লোক বলল, “এই লোকটা কি করে আমাদের রক্ষা করবে?” শৌলকে নিয়ে তারা নিন্দামন্দ করতে লাগল